ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবিতে মিছিল: পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবি
ডুয়া ডেস্ক : বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ (ইসরাইল বাদে) শব্দযুগল পুনর্মুদ্রণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মিছিল করেছে জাতীয় বিপ্লবী পরিষদ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের করা হয়। মিছিল থেকে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা ফিলিস্তিনের গাজাবাসীর ওপর চলমান ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে টিএসসির রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশে মিলিত হয়। জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ, যুগ্ম-আহ্বায়ক সাইয়্যেদ কুতুব, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, গালীব ইহসান ও সৌরভ শাকিল।
হাসান মোহাম্মদ আরিফ বলেন, আমরা ফিলিস্তিন প্রশ্নে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে গত সপ্তাহে বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে মিছিল করেছি। সেখান থেকে আমরা সরকারকে বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ শব্দ দুটি ফের মুদ্রিত করার জন্য এক মাসের আলটিমেটাম দিয়েছি।
এর মধ্যে এক সপ্তাহ পার হলেও সরকার এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। আজ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জুমা আদায় করে পাসপোর্টের ইস্যুটি সরকারকে ফের মনে করিয়ে দিলাম। আমরা সামনের সপ্তাহেও একই দাবি জানাব।
সমাবেশে উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, ঢাবি শাখার যুগ্ম-আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. আরিফুল হক প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)