ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি ‘হেড অব ইম্পোর্ট অপারেশন্স’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ৯ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে নিয়োগপ্রাপ্তরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।
পদের নাম হেড অব ইম্পোর্ট অপারেশন্স। পদসংখ্যা নির্ধারিত নয়। আবেদনকারীদের যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য বিধিবিধান, করপোরেট ক্লায়েন্ট ব্যবস্থাপনা এবং ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। এ পদে আবেদন করতে কমপক্ষে ১৫ বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
এটি পূর্ণকালীন (ফুলটাইম) চাকরি। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স কমপক্ষে ৪০ বছর হতে হবে। কর্মস্থল হবে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী দেশের যেকোনো স্থানে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
নিয়োগপ্রাপ্তরা প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, গ্র্যাচুইটি এবং বছরে দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২২ জুলাই ২০২৬।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান