ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বাড়ি ভাড়া বাড়ল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাতা আরও সাড়ে ৭ শতাংশ বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর ফলে চলতি জুলাই মাস থেকে তারা মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন।
বুধবার (৮ জুলাই) মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী স্বাক্ষরিত এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করেছে। অর্থ বিভাগের গত ২০২৫ সালের ২১ অক্টোবরের নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর ২০২৫ থেকে তারা মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ি ভাড়া ভাতা পাচ্ছেন। আর ১ জুলাই ২০২৬ থেকে ওই ৭ দশমিক ৫ শতাংশের অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ হয়ে বাড়ি ভাড়া ভাতার হার মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশে উন্নীত হয়েছে। এ ক্ষেত্রেও সর্বনিম্ন ভাতা ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
মাউশি ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কয়েকটি শর্তও উল্লেখ করেছে। এর মধ্যে রয়েছে পরবর্তী বেতনস্কেলে অতিরিক্ত সুবিধা সমন্বয় করতে হবে। পাশাপাশি ‘এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১’, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং সরকার সময় সময় এ-সংক্রান্ত যেসব প্রজ্ঞাপন, আদেশ, পরিপত্র ও নীতিমালা জারি করেছে, সেগুলোর আলোকে নিয়োগের শর্ত পালন করতে হবে।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না। ভাতা প্রদানের ক্ষেত্রে সব আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে। ভবিষ্যতে এ ভাতা-সংক্রান্ত কোনো অনিয়ম ধরা পড়লে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ তার জন্য দায়ী থাকবেন।
মাউশির বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ১ নভেম্বর ২০২৫ থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ি ভাড়া ভাতা প্রাপ্য হয়েছেন। আর ১ জুলাই ২০২৬ থেকে ওই হারের অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশ যুক্ত হয়ে মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ি ভাড়া ভাতা পাবেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর