ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবির সূর্য সেন হলে লুঙ্গি চুরি করতে গিয়ে যুবক আটক
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হলে গভীর রাতে লুঙ্গি চুরি করতে গিয়ে ধরা পড়লেন এক যুবক। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে হলের উত্তর ব্লকের ৩১৫ নম্বর কক্ষের সামনে থেকে লুঙ্গি চুরি করে বস্তায় ঢোকানোর সময় শিক্ষার্থীরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে সকালে তাকে হল প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, আটক ওই যুবকের নাম আনবির আহমেদ ইনজামাম। দীর্ঘদিন ধরে এ এফ রহমান হলের ৩০১ নম্বর কক্ষে থাকতেন তিনি। ফেসবুকে দেওয়া তথ্য মতে, ইনজামাম নটরডেম কলেজের শিক্ষার্থী এবং তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৩১৫ নম্বর কক্ষের সামনে থেকে লুঙ্গি নিয়ে বস্তায় ঢুকানোর সময় আনবির আহমেদ ইনজামামকে আটক করা হয়। প্রথমে তার নাম-পরিচয় জিজ্ঞাসা করলে তার কথাবার্তায় অসংগতি ধরা পড়ে।
লুঙ্গি বস্তায় কেন ঢুকাচ্ছেন— এমন প্রশ্ন করলে ইনজামাম বলেন, এই প্রথম নাকি তিনি এই হলে এসেছেন। পরে তার মোবাইল ফোন চেক করেন শিক্ষার্থীরা। তার ফোনে ছাত্রদলের পূরণ করা সদস্য ফর্ম পাওয়া যায়। এ ছাড়া নেতাদের সঙ্গে ছবি এবং বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের তথ্যও পাওয়া যায়।
এ বিষয়ে সূর্য সেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া বলেন, এখন আমরা তাকে (যুবক) নিয়ে বসেছি। আমাদের হাউস টিউটররা আসছেন। এখনো তার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি আরও বলেন, এই ছেলে কলেজে পড়ার পর আর পড়েনি। বিভিন্ন হলে তার বন্ধু রয়েছে। আমাদের হলেও একজন আছে। তাকেও ডাকা হয়েছে। এ এফ রহমান হলের যে বন্ধু রয়েছে সে বরিশাল। তার সাথে কথা হয়েছে। আমরা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। পরে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)