ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১১ জুলাই শুরু হচ্ছে। এরই মধ্যে অনলাইন আবেদন কার্যক্রম শেষ হয়েছে। তবে পূর্বনির্ধারিত সময়সূচিতে পরিবর্তন এনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ রোববারের পরিবর্তে আগামী সোমবার (৭ জুলাই) থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
রোববার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শহীদুল রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি আবেদন ও ফি জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করায় প্রবেশপত্র ডাউনলোডের সময়ও পরিবর্তন করা হয়েছে। ফলে পূর্বঘোষিত ৫ জুলাইয়ের পরিবর্তে ৭ জুলাই বিকেল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশপত্র পাওয়া যাবে।
প্রবেশপত্র সংগ্রহের জন্য পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট (https://dcuadmission.org) ভিজিট করে ই-মেইল ও পাসওয়ার্ড ব্যবহার করে ‘Applicant Login’ অপশনে প্রবেশ করতে হবে। এরপর সেখান থেকেই প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৮ জুলাই থেকে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের এবং ১৪ জুলাই থেকে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষার আসনবিন্যাস ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত সাতটি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে।
পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১১ জুলাই বিকেল ৩টায় কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৭ জুলাই বেলা ১১টায় বিজ্ঞান অনুষদ এবং একই দিন বিকেল ৩টায় ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর