ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
ঢাবি শিক্ষক শাহেদ কামালের মৃত্যুতে গণযোগাযোগ বিভাগের গভীর শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথিতযশা সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক জনাব শাহেদ কামাল গত ৪ জুলাই, ২০২৬ তারিখে পরলোকগমন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর।
শাহেদ কামাল ছিলেন বাংলা সাহিত্যের কিংবদন্তি কবি সুফিয়া কামালের সুযোগ্য সন্তান। ১৯৫৭ সালে সাংবাদিকতা পেশায় পদার্পণের মাধ্যমে তাঁর দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনের সূচনা হয়। তিনি দেশের জাতীয় সংবাদ সংস্থা 'বাংলাদেশ সংবাদ সংস্থা' (বাসস)-এর গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের শেষ পর্যায়ে তিনি বাসস-এর প্রধান বার্তা সম্পাদক হিসেবে অবসরে যান।
পেশাগত সাংবাদিকতার পাশাপাশি তিনি কয়েক দশক ধরে উচ্চশিক্ষায় বিশেষ অবদান রেখেছেন। ১৯৭৬ সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যুক্ত ছিলেন এবং অসংখ্য সাংবাদিক গড়ার কারিগর হিসেবে কাজ করেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। এক শোকবার্তায় বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মইনুল ইসলাম মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। শোকবার্তায় আরও বলা হয়, শাহেদ কামালের মৃত্যু সাংবাদিকতা জগতের এক অপূরণীয় ক্ষতি। বিভাগীয় প্রধান মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা