ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সিলেটের ঘটনায় ঢাবিতে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ
ডুয়া নিউজ : এবার সিলেটের এমসি কলেজে এক শিক্ষার্থীর ওপর ‘ছাত্রশিবিরের হামলা’র ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর হয়ে আবার টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেন, "শিক্ষাঙ্গনগুলোতে ছাত্রদের মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হচ্ছে। আজ সিলেটের এমসি কলেজে স্বাধীনতা হরণের ঘটনা ঘটেছে। ৫ আগস্টের পরবর্তী সময়ের এমন ঘটনা নিন্দনীয়।"
তিনি আরও বলেন, "বাংলাদেশের সহিংসতার কোনো রাজনীতি আর হবে না। সহিংসতা প্রতিরোধে অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী সংসদ দিতে হবে। ছাত্রদল-ছাত্রশিবির কেউ যদি সহিংসতা কিংবা পুরোনো রাজনীতি ফিরিয়ে আনতে চাই তাদেরকে প্রতিরোধ করা হবে।"
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, "আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে জুলাই মাসেই সন্ত্রাসকে বিতাড়িত করেছি। কিন্তু বিভিন্ন সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন করে সন্ত্রাস কায়েম করতে চায়। আমরা তাদের এই অপচেষ্টাকে ধিক্কার জানাই।"
তিনি আরও বলেন, "আমরা দেখেছি আজ এমসি কলেজে এক শিক্ষার্থীকে আহত করেছে। এর আগে কুয়েটে ছাত্রদল শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। আমরা এসব সন্ত্রাসবাদের নিন্দা জানাই। বাংলাদেশের শিক্ষার্থী সমাজ এমন সন্ত্রাস আর দেখতে চায় না। যারা এগুলোতে জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনার মাধ্যমে শিক্ষাঙ্গনে সন্ত্রাসকে রোধ করতে হবে।"
আবু বাকের মজুমদার বলেন, আমরা শুনতে পাচ্ছি, ইসলামি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পুরো কমিটি সামনে আসেনি। তারা আগে ছাত্রলীগকে ভয় পেয়ে গোপনে রাজনীতি করতো। এখন তারা কাকে ভয় পায়? আমরা তাদের প্রতি আহ্বান জানাই, আপনারা আপনাদের সব কমিটিকে প্রকাশ্যে আনুন। গুপ্ত রাজনীতি ছেড়ে শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে ফিরে আসুন। আমরা আপনাদের রাজনৈতিক অধিকার রক্ষা করব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ