ঢাকা, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপ চলাকালে মাঠেই বিয়ে, বিরল সেই ইতিহাস
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ ফ্রান্সের ঐতিহাসিক ভেলোদ্রোম স্টেডিয়াম প্রতিষ্ঠার পর থেকেই নিজেকে শুধু অলিম্পিক মার্সেইয়ের ঘরের মাঠ হিসেবে সীমাবদ্ধ রাখেনি। ১৯৩৭ সালে, তৃতীয় বিশ্বকাপ-এবং ফ্রান্সে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ—শুরুর ৩৫৬ দিন আগে উদ্বোধনের পর থেকে এটি বিশ্বমঞ্চের অন্যতম বহুমুখী ভেন্যু হিসেবে পরিচিতি পায়।
এই স্টেডিয়ামে পারফর্ম করেছেন কিংবদন্তি টেনর লুসিয়ানো পাভারোত্তি ও রক ব্যান্ড এসি/ডিসি। তিনটি ভিন্ন দশকে এখানে কনসার্ট করেছে দ্য রোলিং স্টোনস। অলিম্পিক, দুটি রাগবি বিশ্বকাপ, দুটি ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ফিফা বিশ্বকাপের ম্যাচ আয়োজনের গৌরবও রয়েছে ভেলোদ্রোমের।
তবে স্টেডিয়ামটি সবচেয়ে ব্যতিক্রমী ইতিহাসের সাক্ষী হয় ১৯৯৮ সালের ২৩ জুন। সেদিন এটি কেবল একটি ফুটবল ভেন্যু নয়, পরিণত হয়েছিল একটি বিয়ের মঞ্চে।
১৯৯৮ বিশ্বকাপ চলাকালে এই স্টেডিয়ামের মাঠেই বিবাহবন্ধনে আবদ্ধ হন ব্রাজিলের রোজাঞ্জেলা ডি সৌজা ও নরওয়ের ওইভিন্দ একেলান্দ। বিশ্বকাপ চলার সময় বিশ্বকাপের কোনো স্টেডিয়ামের মাঠে বিয়ের এমন ঘটনা এর আগে ঘটেনি, পরেও আর হয়নি।
বিশ্বকাপের গ্রুপ ‘এ’-তে ব্রাজিল-নরওয়ে ম্যাচকে সামনে রেখে নিজেদের আট বছরের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন তারা। রিও ডি জেনেইরোর ইপানেমা সৈকতের মোরো দইস ইর্মাওস পাহাড়ের পটভূমিতে নরওয়েজীয় পর্যটক একেলান্দের সঙ্গে পরিচয় হয় রিওবাসী রোজাঞ্জেলার। সেই পরিচয় থেকেই গড়ে ওঠে প্রেম, পরে রোজাঞ্জেলা পাড়ি জমান স্ক্যান্ডিনেভিয়ায়।
কিক-অফের এক ঘণ্টা আগে প্রায় ৫৫ হাজার দর্শকের উপস্থিতিতে সম্পন্ন হয় বিশ্বকাপ ইতিহাসের একমাত্র স্টেডিয়াম-বিয়ে।
বর-কনের আবেদনের পর বিষয়টি ফিফার কাছে পৌঁছায়। শেষ পর্যন্ত তৎকালীন ফিফা সভাপতি হোয়াও হাভেলাঞ্জের নেতৃত্বাধীন সংস্থা অনুমতি দেয়।
ফিফার তৎকালীন যোগাযোগ পরিচালক কিথ কুপার বলেছিলেন, ‘অনেক চিন্তাভাবনার পর ফিফা মনে করেছে, আমরা যখন বলি ফুটবল ভালোবাসা ও বন্ধুত্বের বন্ধনে মানুষকে একত্রিত করে, তখন সেটি বাস্তবেও দেখানোর এটি একটি দারুণ উপায়।’
তবে তিনি একটি শর্তও দিয়েছিলেন। যেহেতু এটি ছিল সম্পূর্ণ ব্যতিক্রমী আয়োজন, তাই একই ধরনের অসংখ্য আবেদন এড়াতে অনুষ্ঠানটির বিষয়ে সংবাদমাধ্যমকে আগে থেকেই কিছু না জানানোর নির্দেশ দেওয়া হয়েছিল হবু দম্পতিকে।
বিয়ের অনুষ্ঠানটি ছিল প্রচলিত রীতিতেই। নরওয়ের রাজধানী অসলো থেকে আসা এক যাজক বিয়ে পড়ান। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও অতিথিরা উপস্থিত ছিলেন। এমনকি চার বছর বয়সী তাদের মেয়ে ক্রিস্টিনও মাঠজুড়ে হেঁটে বেড়াচ্ছিল। কনের সাদা গাউন ও ঘোমটা এবং বরের ঐতিহ্যবাহী মর্নিং স্যুটও ছিল অনুষ্ঠানের অংশ।
এরপর শুরু হয় রাতের মূল আকর্ষণ-ব্রাজিল ও নরওয়ের ম্যাচ। বর্তমান নরওয়ে কোচ স্তালে সোলবাক্কেন তখন খেলোয়াড় হিসেবে মাঠে ছিলেন। ম্যাচের শেষ দিকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে নরওয়ে ২-১ গোলে হারায় তৎকালীন বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।
যদিও দুই দলই নকআউট পর্বে জায়গা করে নেয়। শেষ ষোলোতে ইতালির কাছে বিদায় নেয় নরওয়ে। অন্যদিকে ব্রাজিল ফাইনালে পৌঁছে যায়। সেই ফাইনালও নবদম্পতির মধুচন্দ্রিমার অংশ হয়ে ওঠে। স্টাড দ্য ফ্রান্সের গ্যালারিতে বসে তারা স্বাগতিক ফ্রান্সের শিরোপা জয় প্রত্যক্ষ করেন।
পরবর্তীতে তাদের ঘরে জন্ম নেয় দ্বিতীয় সন্তান কেভিন। ওইভিন্দ একেলান্দ নরওয়ের স্ট্যাভেঞ্জারে সফল ব্যবসায়ী ও নাইটলাইফ উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা পান। অন্যদিকে রোজাঞ্জেলা ২০০৮ সালে শহরটির একমাত্র ব্রাজিলিয়ান রেস্তোরাঁ ‘সাম্বা অ্যান্ড গ্রিল’ চালু করেন।
বর্তমানে তারা আর একসঙ্গে নেই। বিচ্ছেদের পর দুজনেই নতুন সম্পর্কে জড়িয়েছেন। তবে এখনও একই শহরে বসবাস করেন। সেই শহরে এবং দুই মহাদেশের অসংখ্য মানুষের স্মৃতিতে ২৬ বছর আগের ভেলোদ্রোমের সেই দিনটি আজও বিশেষ হয়ে আছে। কারণ, বিশ্বকাপের ইতিহাসে সেটিই একমাত্র উপলক্ষ, যেখানে ফুটবল ম্যাচের আগে একই মাঠে উচ্চারিত হয়েছিল দুটি ঐতিহাসিক শব্দ-‘আমি রাজি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- মির্জা ফখরুলের বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বললেন জামায়াত নেতা
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৭১৮, মোট আক্রান্ত ১ লাখ ১৩ হাজার