ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
জাতীয় ক্রীড়া পরিষদে ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু
স্পোর্টস ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদের রাজস্ব খাতভুক্ত ৯ থেকে ২০ গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৪৯টি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশাসক (ধানমন্ডি অঞ্চল) ও সহকারী স্থপতি পদে একজন করে নিয়োগ দেওয়া হবে। এ দুটি পদের বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
প্রশিক্ষক পদে সবচেয়ে বেশি ২৪ জন নিয়োগ দেওয়া হবে। এছাড়া উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৮ জন, উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/যান্ত্রিক) পদে ৪ জন এবং উপসহকারী প্রকৌশলী (ডিপ্লোমা স্থপতি) পদে একজন নিয়োগ পাবেন। এসব পদের বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।
একই গ্রেডে সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার এবং গ্রন্থাগারিক পদেও একজন করে নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া রিপোর্টার ও ইনস্ট্রাক্ট্রেস পদে একজন করে নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।
সার্ভেয়ার পদে একজন নিয়োগ পাবেন। এ পদের বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
নিম্ন গ্রেডের পদগুলোর মধ্যে কার্যসহকারী পদে ৩ জন, সহকারী স্যানিটারি ইন্সপেক্টর পদে একজন এবং মালি পদে একজন নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল যথাক্রমে ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮) এবং ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স ১ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করেঅনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি পদভেদে নির্ধারণ করা হয়েছে। ১ থেকে ৮ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৯ ও ১০ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ১১ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১২ থেকে ১৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ) পরিশোধ করতে হবে।
আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে ১ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন ও ফি জমা দেওয়ার শেষ সময় ৩০ জুলাই ২০২৬ বিকেল ৫টা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা