ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
সবচেয়ে কম দৌড়েও গোলের রাজা লিওনেল মেসি
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে গোল করার ক্ষেত্রে যেন নতুন এক নজির গড়ছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। টুর্নামেন্টের প্রথম পর্বে মাঠে সবচেয়ে কম দৌড়ানো আউটফিল্ড খেলোয়াড় হওয়া সত্ত্বেও সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন তিনি। পরিসংখ্যান বলছে, প্রতি ম্যাচে গড়ে মাত্র ৮.১ কিলোমিটার দৌড়েই ছয় গোল করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।
পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা প্রোফাইলের বিশ্লেষণে দেখা গেছে, গ্রুপ পর্বে অন্তত ৯০ মিনিট মাঠে থাকা ৬১৮ জন আউটফিল্ড খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করেছেন মেসি। প্রতি ৯০ মিনিটে তার গড় দৌড় ৮.১ কিলোমিটার, যা তালিকার সর্বনিম্ন।
গত সপ্তাহে ৩৯ বছরে পা রাখা মেসি আবারও প্রমাণ করছেন, ফুটবলে সাফল্যের জন্য সব সময় সবচেয়ে বেশি দৌড়ানো কিংবা শারীরিকভাবে সবচেয়ে শক্তিশালী হওয়াই একমাত্র শর্ত নয়। বরং সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত থাকা এবং সুযোগকে নিখুঁতভাবে কাজে লাগানোর সামর্থ্যই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
গ্রুপ পর্বের তিন ম্যাচে ছয় গোল করে ২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের একজন এখন মেসি। একই সংখ্যক গোল করেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপেও। মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডে নরওয়ের বিপক্ষে ৩-০ গোলের জয়ে জোড়া গোল করে মেসির সমতায় পৌঁছান তিনি। অন্যদিকে শুক্রবার দ্বিতীয় রাউন্ডে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
গ্রুপ পর্বে মেসির গোল করার ধারাও ছিল দারুণ। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে দলের তিনটি গোলই করেন তিনি। সেই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে নিয়ে গিয়ে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেন। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।
দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে পুরো ম্যাচ খেলেন মেসি। অতিরিক্ত সময়ে করা দ্বিতীয় গোলসহ দুটি গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এককভাবে নিজের করে নেন তিনি।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে বিশ্রামে রাখা হয়েছিল মেসিকে। দ্বিতীয়ার্ধের ১৫তম মিনিটে মাঠে নেমেই গোল করেন তিনি। সেই গোলেই আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে এবং বিশ্বকাপে মেসির গোলসংখ্যা পৌঁছে যায় ১৯-এ।
স্টপেজ টাইম বাদ দিলে, গ্রুপ পর্বে মেসি মাঠে ছিলেন মোট ২০০ মিনিট, অর্থাৎ ম্যাচপ্রতি গড়ে ৬৬ মিনিট। এই সময়ে ছয় গোল করে তিনি গড়ে প্রতি ৩৩ মিনিটে একটি করে গোল করেছেন। অর্থাৎ সবচেয়ে কম দৌড়েও সবচেয়ে কার্যকর পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপে নিজের অসাধারণ দক্ষতার আরেকটি প্রমাণ রাখলেন আর্জেন্টিনার অধিনায়ক।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুন)
- গ্রুপ সেরার লড়াইয়ে আজ ফ্রান্স বনাম নরওয়ে, যেভাবে দেখবেন ম্যাচ