ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
খামেনির জানাজায় যোগ দিতে তেহরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তেহরান যাচ্ছে। দলের নায়েবে আমির মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি আগামী ৩ জুলাই (শুক্রবার) ঢাকা থেকে তেহরানের উদ্দেশে রওনা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। এ ঘটনার পর মধ্যপ্রাচ্যে ইরান এবং মার্কিন-ইসরায়েল জোটের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। দীর্ঘ সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৮ জুন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয় এবং চূড়ান্ত শান্তি চুক্তির লক্ষ্যে দুই দেশ আলোচনা চালিয়ে আসছিল। তবে এর মধ্যেই ইরানের ওপর নতুন করে মার্কিন হামলা এবং ইরানের পাল্টা জবাবের কারণে ওই সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এই পরিস্থিতির মধ্যেই তেহরান সরকার ঘোষণা দিয়েছে, আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্যের আনুষ্ঠানিকতা আগামী ৪ জুলাই শুরু হয়ে ৯ জুলাই পর্যন্ত চলবে। তেহরান, কোম এবং মাশহাদ এই তিনটি ঐতিহাসিক শহরে কয়েক দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ৪ জুলাই রাজধানী তেহরান ও পবিত্র নগরী কোমে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে ৯ জুলাই নিজ শহর মাশহাদের পবিত্র ইমাম রেজা (রহ.) মাজারে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে।
আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী গভীর শোক প্রকাশ করে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছিল। এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদেও খামেনিকে শহীদ আখ্যা দিয়ে একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
জামায়াতে ইসলামীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইরান সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে দলের প্রতিনিধি দলটি শহীদ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষ বিদায়ের অনুষ্ঠানে অংশ নেবে। নায়েবে আমির মুজিবুর রহমানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে আরও থাকছেন জামায়াতের সংসদ সদস্য (এমপি) মো. নুরুল আমীন ও ড. মো. কেরামত আলী এবং দলের কেন্দ্রীয় নেতা ডা. এসএম খালিদুজ্জামান।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তেহরান সফরকালে প্রতিনিধি দলটি ইরানের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক আলোচনা করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)