ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাবিতে কাজী নজরুল ইসলামের নামে আবাসিক হল প্রতিষ্ঠার প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে একটি আবাসিক হল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজম। একই সঙ্গে বাংলা বিভাগে নজরুল সাহিত্যকে আরও গুরুত্ব দিয়ে বাধ্যতামূলক পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত করা এবং এ বিষয়ে গবেষণার সুযোগ বাড়ানোর আহ্বানও জানান তিনি।
সোমবার (২৯ জুন) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের বার্ষিক সিনেট অধিবেশনে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।
সিনেট অধিবেশনে ড. মোহাম্মদ আজম বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলে এসেছিলেন। তিনি এখানে ‘মুসলিম সাহিত্য সম্মেলনে’ যোগ দিয়েছিলেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কোনো স্মৃতি নেই। আমি অনুরোধ করব, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে অন্তত একটা হল যেন করা হয়। নতুন কোনো হল তৈরি করা হলে যেকোনো একটা স্মৃতি তার নামে হওয়া খুব জরুরি। কারণ ১৯৫২ থেকে ২৪-এর জুলাই আন্দোলন পর্যন্ত প্রতিটি সংগ্রামে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান এবং কবিতা আমাদের প্রেরণার উৎস। তাকে আমরা অবহেলা করে থাকতে পারি না।”
উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ৩২টি কোর্স আছে, সেখানে নজরুলকে (কাজী নজরুল ইসলামের লেখা সাহিত্য) নিয়ে মাত্র দুটি কোর্সে ২৫+২৫=৫০ নম্বর পড়ানো হয় এবং মাস্টার্সে ১ নম্বরেরও নজরুল পড়ানো হয় না। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। জুলাই আন্দোলনে তার গান, কবিতা কীভাবে আমাদের প্রেরণা দিয়েছিল এবং আমরা বিজয়ী হয়েছি। আমি মনে করি, বাংলা বিভাগে অন্তত নজরুলকে ১০০ নম্বর পড়ানো এবং সেটা আবশ্যিক করা হোক। নজরুলকে (কাজী নজরুল ইসলামের লেখা সাহিত্য) নিয়ে আলাদাভাবে প্রতি বর্ষে অন্তত ১০টি বিষয়ে গবেষণা করার সুযোগ তৈরি করা হয়-এটিই আমার প্রস্তাব।”
ইমামুল হক প্রত্যয়
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর