ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিয়ে না করায় তরুণকে ছুরিকাঘাত, আটক প্রেমিকা
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ে না করাকে কেন্দ্র করে প্রেমিকার ছুরিকাঘাতে সাইয়েদ আবদুল্লাহ সিয়াম (২২) নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা সুফিয়া পারভিন ডেইজি বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মামলাটি করেন।
সোমবার (২৯ জুন) সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানায় দায়ের করা এ মামলায় নিহতের প্রেমিকা নাঈমা ও তার বন্ধু আরিয়ানকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই দুজনকে আটক করা হয় এবং তারা বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।
এর আগে সোমবার (২৯ জুন) ভোরে পৌর এলাকার লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইয়েদ আবদুল্লাহ সিয়াম ওই গ্রামের হাজী এনামুল হকের বড় ছেলে।
স্থানীয় সূত্র এবং প্রেমিকা নাঈমা জাহানের সঙ্গে কথা বলে জানা গেছে, মোবাইল ফোনের মাধ্যমে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মরহুম জলিল মৃদার মেয়ে নাঈমা জাহানের সঙ্গে সাইয়েদ আবদুল্লাহ সিয়ামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের একপর্যায়ে তারা ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলে কয়েকবার অবস্থান করেন। পরে নাঈমা জাহানের তিন মাসের গর্ভের সন্তান সিয়াম নষ্ট করে বলে দাবি করা হয়েছে। এরপর বিয়ের জন্য চাপ দিলে সিয়াম টালবাহানা করতে থাকেন।
এ সময় সিয়াম নাঈমা জাহানকে ২০ হাজার টাকা নিয়ে লক্ষীপুরে তার বাড়িতে আসতে বলেন। টাকা জোগাড় করতে না পারলেও সিয়ামের কথামতো রোববার রাতে তিনি লক্ষীপুর গ্রামের পুরোনো বাড়িতে যান।
জানা গেছে, ওই রাতে একটি কক্ষে সিয়াম, নাঈমা এবং সিয়ামের বন্ধু, পাশ্ববর্তী বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামের কাজী বাড়ির আরিয়ান একসঙ্গে অবস্থান করেন। ভোরে সিয়াম নাঈমাকে বাসা ছেড়ে চলে যেতে বলেন, যাতে আশপাশের কেউ বিষয়টি টের না পায়। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ঘরে থাকা একটি ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করেন নাঈমা। ঘটনার সময় বন্ধু আরিয়ান সেখানে উপস্থিত ছিলেন।
সিয়ামের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে নাঈমা জাহান ও আরিয়ানকে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিয়ামের মরদেহ উদ্ধার করে এবং দুইজনকে থানায় নিয়ে যায়।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলার দুই আসামিকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।
ইমামুল হক প্রত্যয়
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান