ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাদকের অপব্যবহার ও পাচার কেবল আইন প্রয়োগের মাধ্যমে মোকাবিলা করা সম্ভব নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি উদ্যানে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকে ক্ষতিগ্রস্ত করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার, সমাজ এবং সামগ্রিক অর্থনীতির ওপর। তিনি জানান, সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী দেশে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদক গ্রহণ করছেন, যা মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ।
তিনি আরও বলেন, উদ্বেগের বিষয় হলো, মাদক পাচারকারী চক্র এখন প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও এনক্রিপটেড যোগাযোগব্যবস্থার মাধ্যমে তারা তরুণদের লক্ষ্যবস্তু করছে। এ বাস্তবতায় মাদকের অপব্যবহার রোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে। সরকার এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং সেই নীতির আওতায় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। তার ভাষায়, আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধই সবচেয়ে কার্যকর উপায়। মাদকের চাহিদা কমানো গেলে উৎপাদনও স্বাভাবিকভাবেই হ্রাস পাবে।
তিনি জানান, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিলবোর্ড স্থাপন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি পর্যায়ে চিকিৎসা ও পুনর্বাসনসেবার পাশাপাশি এসব সেবার মানোন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি