ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

এইচএসসি পরীক্ষায় প্রতিটি কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

২০২৬ জুন ২৫ ১৯:২৯:৪৩

এইচএসসি পরীক্ষায় প্রতিটি কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য পুলিশ ‘বডি-ওর্ন ক্যামেরা’ ব্যবহার করবে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে অনিয়ম রোধে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে।

বৃহস্পতিবার (২৫ জুন) বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষ্যে বরিশালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, বরিশাল অঞ্চলের আওতাধীন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কোনো ধরনের প্রশ্ন ফাঁস হতে দেওয়া যাবে না। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং এমন শাস্তি দেওয়া হবে, যা দেশের মানুষ দীর্ঘদিন মনে রাখবে।

তিনি আরও বলেন, পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনে কোনো ধরনের ব্যত্যয় করা যাবে না। একই সঙ্গে একটি কন্ট্রোল রুম ও মনিটরিং ব্যবস্থা থাকতে হবে। পাশাপাশি ভিডিও সংরক্ষণের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে, যাতে পরবর্তীতে কোনো অনিয়মের অভিযোগ উঠলে তা যাচাই করা যায়।

ড. মিলন বলেন, সরকারের লক্ষ্য নতুন প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলা। এ লক্ষ্য অর্জনে দক্ষ শিক্ষকের কোনো বিকল্প নেই। এ কারণে শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “আমাদের আর গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় থাকার সুযোগ নেই।” শিক্ষকদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।

বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সারফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন উর রশিদ, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুছ আলী সিদ্দিকী, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বগতির পর বুধবার স্বর্ণের দাম কমেছে। তেলের দাম বাড়তে থাকায় মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রের সুদের হার... বিস্তারিত