ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
রাজধানীর যেসব সড়কে আজ যান চলাচল বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদক: পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মিছিল সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত রাজধানীর লালবাগ বিভাগের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ এবং সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হওয়া তাজিয়া মিছিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে মিছিল শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ আনুমানিক ভোর ৪টা পর্যন্ত কয়েকটি সড়কে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে।
এ সময় তাজিয়া মিছিলটি হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে চাঁনখারপুল/নিমতলী ক্রসিং, নাজিমুদ্দিন রোড, জেল রোড, হাজী সেলিম টাওয়ার রোড, চক-সার্কুলার রোড, চকবাজার মডেল থানা মোড়, চকবাজার, থানার সামনে শাহী মসজিদ মোড়, কারা সদর দপ্তরের নতুন রাস্তা, উমেশ দত্ত রোড, বকশি বাজার (কলপাড়) মোড় ও বকশি বাজার লেন হয়ে হোসেনি দালান রোড দিয়ে পুনরায় হোসেনি দালান ইমামবাড়ায় ফিরে আসবে।
এ ছাড়া শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ আনুমানিক দুপুর আড়াইটা পর্যন্ত লালবাগ বিভাগের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে।
শুক্রবারের মিছিলটি হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে হোসেনি দালান রোড, বকশি বাজার লেন, আলিয়া মাদরাসা মোড়, বকশি বাজার (কলপাড়) মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড মোড়, হরনাথ ঘোষ রোড, লালবাগ চৌরাস্তা মোড়, গোর-এ-শহীদ মাজার মোড়, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা মোড়, ইডেন কলেজ, নিউমার্কেট মোড়, মিরপুর রোড, ঢাকা কলেজ, সাইন্স ল্যাব মোড়, ধানমন্ডি আবাসিক এলাকার ২ নম্বর সড়ক, বিজিবির ৪ নম্বর গেট ও সাত মসজিদ রোড হয়ে ঝিগাতলা ধানমন্ডি লেক (কারবালা) বাসস্ট্যান্ড পর্যন্ত যাবে।
ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগ নগরবাসী ও মোটরযান চালকদের এ সময় বিকল্প সড়ক ব্যবহার করার পাশাপাশি ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)