ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আবেগের স্বীকৃতি দিয়েছে ফিফা
স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব না থাকলেও দেশের মানুষের আগ্রহ ও আবেগে তার কোনো প্রভাব পড়ে না। বিশ্বকাপ এলেই পুরো দেশ যেন উৎসবের এক ভিন্ন আবহে রঙিন হয়ে ওঠে। শহর, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পাড়া-মহল্লা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে প্রিয় দলের প্রতি সমর্থনের নানা আয়োজন।
বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের এই অনন্য উন্মাদনা বহুবার আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়েছে। চলমান আসরেও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বড় পরিসরে একসঙ্গে খেলা দেখার একটি ভিডিও ব্রাজিলিয়ান তারকা নেইমারের টিমের সামাজিক যোগাযোগমাধ্যম পেজে শেয়ার করা হয়েছে।
এবার বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আবেগের স্বীকৃতি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও। সংস্থাটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের বিশ্বকাপ উন্মাদনা নিয়ে একটি পোস্ট প্রকাশ করেছে। সেখানে বাংলায় লেখা হয়েছে, “বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে”-যা দেশের ফুটবলভক্তদের আবেগ ও উন্মাদনারই প্রতিফলন।
বাংলাদেশে বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক সংখ্যা সবচেয়ে বেশি। ভৌগোলিক কিংবা সাংস্কৃতিকভাবে এই দুই লাতিন আমেরিকান দেশের সঙ্গে বাংলাদেশের সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও কয়েক দশক ধরে তাদের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে।
বিশ্বকাপের সময় সমর্থকদের নানা ব্যতিক্রমী আয়োজন, বিশাল পতাকা তৈরি, শোভাযাত্রা কিংবা বিশেষ উদ্যাপন প্রায়ই আলোচনায় আসে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এসব দৃশ্য এখন শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ থাকে না; পৌঁছে যায় আর্জেন্টিনা, ব্রাজিলসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে।
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবলের জনপ্রিয়তার শিকড় অনেকটা ১৯৮৬ সালের আসর থেকে। সে বছর প্রথমবারের মতো টেলিভিশনে বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করা হয়, যদিও শুধু নকআউট পর্বের খেলাগুলো দেখানো হয়েছিল। অনেক ফুটবলপ্রেমীর মতে, সেখান থেকেই বাংলাদেশে বিশ্বকাপকে ঘিরে ব্যাপক আগ্রহ ও উন্মাদনার সূচনা হয়, যা সময়ের সঙ্গে আরও বিস্তৃত ও গভীর হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)