ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডোনাল্ড ট্রাম্পকে গবেষণার উদ্দেশ্যে (বিএলআরআইতে) স্থানান্তর
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় থাকা আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে গবেষণার উদ্দেশ্যে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) স্থানান্তর করা হয়েছে। অ্যালবিনো জাতের এ মহিষটিকে বর্তমানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং এর আশপাশে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।
বিএলআরআই কর্মকর্তারা জানিয়েছেন, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় রোববার (২১ জুন) জাতীয় চিড়িয়াখানা থেকে মহিষটি আনুষ্ঠানিকভাবে বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়।
মহিষটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি এর ওপর গবেষণা পরিচালনার লক্ষ্যে মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেবকে আহ্বায়ক করে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
গৌতম কুমার দেব বলেন, ‘মহিষটি কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যেহেতু এটি চিড়িয়াখানায় ছিল, তাই আগামী ১৪ থেকে ২১ দিন পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখা হবে। প্রাণীটি রোগমুক্ত কি না, সেটি নিশ্চিত করা এবং রোগমুক্ত রাখার বিষয়টিকে এ সময়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এরপর মহিষটিকে কীভাবে গবেষণায় ব্যবহার করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এদিকে মহিষটির আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বিএলআরআই কর্তৃপক্ষ। এর চলাচল ও অবস্থানসংক্রান্ত এলাকায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মহিষটির কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এমনকি গণমাধ্যমকর্মীরাও সেখানে প্রবেশের অনুমতি পাচ্ছেন না।
ঈদুল আজহার আগে মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জিয়া উদ্দিন মৃধার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালন-পালন করা হচ্ছিল। এর বিশেষ ধরনের চুলের বিন্যাসের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অনুসারে মহিষটির নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে এটি নিয়ে দেশীয় বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও স্থান পায়।
পরবর্তীতে মহিষটি কেরানীগঞ্জের জিনজিরার বাসিন্দা মনিরুজ্জামানের কাছে বিক্রি করা হয়। কোরবানির ঈদকে সামনে রেখে গত ২৫ মে নারায়ণগঞ্জের খামার থেকে মহিষটিকে কেরানীগঞ্জে নিজের বাড়িতে নিয়ে যান তিনি।
তবে ঈদের আগের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে পুলিশ মহিষটিকে মনিরুজ্জামানের বাড়ি থেকে নিয়ে আসে। প্রথমে সেটিকে কেরানীগঞ্জ থানায় রাখা হয়। পরে স্থানান্তর করা হয় মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। সর্বশেষ গবেষণার উদ্দেশ্যে সেটিকে বিএলআরআইতে আনা হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?