নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় থাকা আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে গবেষণার উদ্দেশ্যে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) স্থানান্তর করা হয়েছে। অ্যালবিনো জাতের এ মহিষটিকে বর্তমানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে...