ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
জাতি নিষিদ্ধ চেয়েছে বিধায় দলটি নিষিদ্ধ হয়েছে: নৌপরিবহণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: একটি নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (২৩ জুন) সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখানে চর গলগলিয়া এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেল সেতুর ঢাকা প্রান্তের ভায়াডাক্টের নিচে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দলটি এক সময় রাজনৈতিক দল ছিল। জনগণের প্রতিপক্ষ হয়ে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আজ এটি পরিত্যক্ত, জনগণ কর্তৃক বর্জিত এবং সর্বশেষ নিষিদ্ধ হয়েছে। তার ভাষায়, “নিষিদ্ধ মানে নিষিদ্ধই।”
তিনি আরও বলেন, “জাতি নিষিদ্ধ চেয়েছে বিধায় দলটি নিষিদ্ধ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়াকে জাতি কীভাবে দেখে। নিষিদ্ধ হওয়ার জন্য জাতি গণঅভ্যুত্থান করেছে, দেশ থেকে তাদের ভেগে যেতে বাধ্য করেছে। জনগণ রাজনৈতিক দলের বৈধতা দেয়। এখন জনগণও তাদের নিষিদ্ধ করেছে এবং আইনও তাদের নিষিদ্ধ করেছে। অতএব নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে কথা না বলাই শ্রেয়।”
শেখ রবিউল আলম বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে সরকারের যত জায়গা রয়েছে, সেগুলো চিহ্নিত করা হচ্ছে। এর মধ্যে এক একরের বেশি জায়গা একভাবে এবং এক একরের নিচের জায়গা ভিন্নভাবে চিহ্নিত করা হচ্ছে। তিন একরের বেশি জায়গাগুলোকে আলাদাভাবে শ্রেণিবদ্ধ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “তিন একরের বেশি জায়গায় এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এসব জায়গা চিহ্নিত করে সেখানে সোলার স্থাপন করা হবে। স্থানীয়ভাবে বিদ্যুৎ ব্যবহার করা হবে এবং জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। অর্থাৎ সৌরবিদ্যুৎ উৎপাদনে এসব স্থাপনা ব্যবহার করা হবে।”
এ সময় তার সঙ্গে ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির নেতাকর্মীরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!