ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
এমবাপ্পের জোড়া গোলে নকআউটে ফ্রান্স
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে আরেকটি দাপুটে জয় তুলে নিয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে ফ্রান্স। ইরাকের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল এবং উসমান দেম্বেলের একটি গোলে ৩-০ ব্যবধানে জয় পায় ফরাসিরা। যদিও প্রতিকূল আবহাওয়ার কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকায় ম্যাচটি কিছুটা ব্যতিক্রমী রূপ নেয়।
তবে ফ্রান্স এখন বলতেই পারে, ঝড়ও তাদের অগ্রযাত্রা থামাতে পারেনি। ইরাকের বিপক্ষে এই জয়ের মাধ্যমে তারা নিশ্চিত করেছে শেষ ৩২-এর টিকিট।
ম্যাচের ১৪তম মিনিটেই ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শক্তিশালী শটে বল জালে পাঠান তিনি। গোলরক্ষকের পক্ষে বলটি ঠেকানো সম্ভব হয়নি।
প্রথমার্ধের শেষ দিকে আবহাওয়া পরিস্থিতির অবনতি ঘটে। ফিলাডেলফিয়ার আকাশে ঘন কালো মেঘ ও বজ্রপাতের আশঙ্কা দেখা দিলে ফিফা সাময়িকভাবে খেলা বন্ধ ঘোষণা করে। স্টেডিয়ামের বড় পর্দায় দর্শকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয় এবং গ্যালারিও প্রায় ফাঁকা হয়ে যায়। নিয়ম অনুযায়ী সর্বশেষ বজ্রপাতের পর ৩০ মিনিট অপেক্ষা করার কথা থাকলেও শেষ পর্যন্ত দুই ঘণ্টারও বেশি সময় পর খেলা পুনরায় শুরু হয়।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফ্রান্স। ইরাকের গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করেন তিনি। দুজনেরই গোলসংখ্যা এখন ১৬।
এরপর তৃতীয় গোলটি আসে উসমান দেম্বেলের পা থেকে। মাইকেল ওলিসের দুর্দান্ত গতিময় আক্রমণ থেকে পাওয়া বল ঠান্ডা মাথায় জালে পাঠিয়ে বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পান দেম্বেলে।
এ ম্যাচটি এমবাপ্পের জন্যও ছিল স্মরণীয়। মাত্র ২৭ বছর বয়সে ফ্রান্সের জার্সিতে শততম আন্তর্জাতিক ম্যাচ খেললেন তিনি। এর আগে প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছিল ফরাসিরা।
টানা দুই জয়ে গ্রুপ ‘আই’ থেকে সবার আগে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে ফ্রান্স। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি এখনও নিশ্চিত নয়। শেষ ম্যাচে নরওয়েকে হারাতে পারলেই কেবল শীর্ষস্থান নিশ্চিত হবে তাদের।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)