ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আজকের ভূমিকম্পের বিস্তারিত জানুন এখানে
পার্থ হক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সোমবার (২২ জুন) রাতে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। রাত ৯টা ২৮ মিনিটের দিকে হওয়া এ ভূমিকম্পে মানুষ কিছু সময়ের জন্য আতঙ্কিত হয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৪। উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ এলাকা।
মাই আর্থকোয়াক এলার্টের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ৯ দশমিক ৯ মাইল বা প্রায় ১৫ দশমিক ৯৩ কিলোমিটার।
এর আগে গত ১২ জুন সিলেট ও ময়মনসিংহসহ দেশের কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় একাধিকবার মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ায় বিষয়টি নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বেড়েছে। তবে সোমবার রাতের এই ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের