ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে গেলেন জার্মানির ডিফেন্ডার
স্পোর্টস ডেস্ক: আইভরিকোস্টের বিপক্ষে নাটকীয় ২-১ গোলের জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে জার্মানি। তবে এই আনন্দের মাঝেই বড় ধাক্কা এসেছে দলে-তারকা ডিফেন্ডার নিকো শ্লটারবেক গোড়ালির চোটে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন।
গত ২০ জুন আইভরিকোস্টের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে খেলতে গিয়ে গোড়ালিতে চোট পান শ্লটারবেক। শুরুতে তিনি চোট নিয়েই খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বিরতির আগেই বোঝা যায়, পরিস্থিতি গুরুতর। পরে এমআরআই পরীক্ষায় লিগামেন্ট ক্ষতির বিষয়টি নিশ্চিত হওয়ায় তার বিশ্বকাপ শেষ হয়ে যায়।
জার্মান রক্ষণভাগের অন্যতম নির্ভরযোগ্য মুখ ছিলেন শ্লটারবেক। তার ছিটকে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন কোচ জুলিয়ান নাগেলসম্যান। তিনি বলেন, শ্লটি (শ্লটারবেক) মাঠে এবং মাঠের বাইরে-দুই জায়গাতেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই বিশ্বকাপটা তার টুর্নামেন্ট হয়ে উঠতে পারত। তাকে আমরা খুব মিস করব।
এখন তার অনুপস্থিতিতে জার্মান রক্ষণভাগে ভরসা হিসেবে দেখা হচ্ছে অ্যান্তোনিও রুডিগারকে। আইভরিকোস্ট ম্যাচের দ্বিতীয়ার্ধে নেমে ভালো পারফরম্যান্স দেখানো এই রিয়াল মাদ্রিদ তারকার শেষ ষোলো এবং পরবর্তী ম্যাচগুলোতে শুরুর একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ২০১৪ বিশ্বকাপ জয়ের পর টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল জার্মানির। তবে এবার টানা দুই জয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?