ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
একদিনেই তিন শিশুর মৃ,ত্যু, বাড়ছে হামের ভয়াবহ চাপ
নিজস্ব প্রতিবেদক: দেশে হামের প্রকোপ যেন থামছেই না। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আরও তিনটি শিশুর মৃত্যু হয়েছে, আর একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজারের বেশি শিশু। হাসপাতালগুলোতে চাপ বাড়ছে প্রতিদিনই, আর উদ্বেগ ছড়াচ্ছে অভিভাবকদের মধ্যে।
রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে মারা গেছে তিন শিশু। তাদের মৃত্যু হয়েছে রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহে।
এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১২৫ জন শিশু। এর মধ্যে ১৬০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মার্চ থেকে এখন পর্যন্ত পরিস্থিতি আরও ভয়াবহ
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে প্রাণ গেছে ৫৯০ শিশুর। একই সময়ে নিশ্চিত হাম শনাক্তের পর মৃত্যু হয়েছে আরও ৯৩ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৩ জনে।
এই সময়ের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৩ হাজার ৭৫৫ শিশুর শরীরে। আর মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৪ হাজার ৯২৬ জনে।
পরিস্থিতির মধ্যে কিছুটা স্বস্তির খবরও আছে। আক্রান্ত শিশুদের বড় একটি অংশ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরছে। এখন পর্যন্ত ৭৭ হাজার ৭৪৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল, যার মধ্যে ৭৩ হাজার ৯৮৫ জন বাড়ি ফিরে গেছে।
গত ২৪ ঘণ্টায় ৮৮৪ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর একই সময়ে ১ হাজার ১৩৬ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
হামের এই ধারাবাহিক বিস্তার এখনই নিয়ন্ত্রণে না এলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ দ্রুত ছড়ানোয় স্বাস্থ্য ব্যবস্থা ও পরিবার-উভয়ের ওপরই বাড়ছে চাপ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ