ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ভারত-বাংলাদেশ লড়াই আজ, স্কোয়াডে যারা
ডুয়া ডেস্ক: ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াই ঐতিহাসিক, যার উন্মাদনা বহু পুরনো। তবে বর্তমানে বাংলাদেশ-ভারত ম্যাচেও সেই একই রকম উত্তেজনা লক্ষ্য করা যায়। চ্যাম্পিয়ন্স ট্রফির অধীনে আজ এই দুই প্রতিবেশী দেশের মুখোমুখি লড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে। যা সমালোচকদের মতে আগের আসরের সেমিফাইনালের পুনরাবৃত্তি।
বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে জানান, “আমাদের লক্ষ্য হলো জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা।” যদিও বাংলাদেশ সাম্প্রতিক সময়ে দুর্বল পারফরম্যান্স দেখিয়েছে, তবুও শান্ত আশাবাদী। তার ভাষায়, “যদি আমরা একটি ইউনিট হিসেবে খেলতে পারি সেক্ষেত্রে যেকোনো প্রতিপক্ষকে হারানো সম্ভব।”
ভারতের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ড ভালো হলেও আইসিসি টুর্নামেন্টগুলোতে ওইভাবে সফলতা পাওয়া যায়নি। বাংলাদেশের আসল শক্তি পেস আক্রমণে যেখানে মুস্তাফিজুর রহমান বিশেষ ভূমিকা পালন করতে পারেন।
ভারতের স্কোয়াডে রয়েছে একাধিক বিশ্বমানের খেলোয়াড়। যেমন রোহিত শর্মা ও বিরাট কোহলি এবং তারা প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের বিপক্ষে।
সব মিলিয়ে এই ম্যাচটি শুধুমাত্র একটি ক্রিকেট ম্যাচই নয় বরং দুই দেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সম্পর্কের প্রতিফলন। দুবাইয়ের পিচে এই ম্যাচের ফলাফল দেখতে নজর থাকবে সবার।
বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিদ হাসান, নাহিদ রানা।
ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)