ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
ভিপি-জিএস ছাড়া ভিসির সঙ্গে দেখা হয়নি সর্বমিত্রের
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য সর্ব মিত্র চাকমা অভিযোগ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে এককভাবে সাক্ষাতের সুযোগ তিনি পাননি। তার দাবি, উপাচার্যের দপ্তর থেকে জানানো হয়েছে—ভিপি, জিএস ও এজিএস ছাড়া অন্য কেউ এককভাবে সাক্ষাৎ করতে পারবেন না।
রোববার (২১ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি প্রাইভেট ফেসবুক গ্রুপে দেওয়া পোস্টে তিনি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
সর্ব মিত্র চাকমা তার পোস্টে লেখেন, তিনি একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করতে গত সপ্তাহ থেকেই উপাচার্যের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন। তবে পিএসের মাধ্যমে তাকে জানানো হয়, ভিপি বা জিএস ছাড়া উপাচার্য অন্য ডাকসু সদস্যদের সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করবেন না। সাক্ষাৎ করতে হলে সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আসতে হবে।
তিনি আরও মন্তব্য করেন, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন সাধারণ সদস্য হিসেবে তারও উপাচার্যের সঙ্গে দেখা করে শিক্ষার্থীদের যৌক্তিক বিষয় তুলে ধরার অধিকার রয়েছে। তার মতে, এ ধরনের নিয়ম আগের প্রশাসনের সময় ছিল না এবং নতুন এই প্রক্রিয়া প্রশ্ন তুলছে।
এ বিষয়ে উপাচার্যের পিএস আব্দুর রহমান জানান, উপাচার্য বর্তমানে ক্যাম্পাসের বাইরে আছেন এবং তিনি চান ডাকসুর প্রতিনিধিদল—ভিপি, জিএস ও এজিএসসহ—সমন্বিতভাবে এসে আলোচনায় অংশ নিক। তার ভাষায়, ব্যক্তিগতভাবে বারবার আলাদা আলাদা সদস্যদের সঙ্গে সাক্ষাৎ না করে একটি প্রতিনিধিদল একসঙ্গে এসে কথা বললেই কার্যক্রম সহজ হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে