ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বিশ্বকাপে ছেলের গোল, মায়ের আবেগঘন মুহূর্ত
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে ফিরেছে ব্রাজিল। শনিবার হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় তুলে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ম্যাথিয়াস কুনহা, যিনি নিজের বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম গোলের দেখা পান।
মাত্র ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড হাইতির বিপক্ষে জোড়া গোল করে দলের বড় জয়ের নায়ক হয়ে ওঠেন। ম্যাচের ২৩ ও ৩৬ মিনিটে তার দুই গোলেই এগিয়ে যায় ব্রাজিল। গোলের পর গ্যালারিতে থাকা তার পরিবারের দিকে ক্যামেরা ঘুরে গেলে আবেগে ভেঙে পড়তে দেখা যায় তার মা লুজিয়ানা কুনহাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আবেগঘন মুহূর্ত দ্রুত ছড়িয়ে পড়ে।
এই প্রথম বিশ্বকাপে অংশ নিচ্ছেন কুনহা। তবে আগেই ২০২২ কাতার বিশ্বকাপে দলে ডাক পেয়েছিলেন তিনি, যদিও শেষ মুহূর্তে চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বিশ্বমঞ্চে নিজের উপস্থিতি জানান দিলেন তিনি।
হাইতির বিপক্ষে ম্যাচের আগে পর্যন্ত জাতীয় দলের হয়ে ২৪ ম্যাচে তার গোল ছিল মাত্র একটি। ফলে এই ম্যাচে জোড়া গোল তার ক্যারিয়ারের জন্য বড় এক মাইলফলক হয়ে উঠেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত