ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আগস্টে শুরু হতে পারে ঢাকা–পাবনা সরাসরি ট্রেন চলাচল: রেলমন্ত্রীর ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের আগস্ট মাস থেকে বহুল প্রতীক্ষিত ঢাকা–পাবনা সরাসরি ট্রেন চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজে জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন প্রকল্প বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আগস্টে দুটি নতুন রেলপথে ট্রেন চলাচল চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে চালু হবে ঢাকা–পাবনা সরাসরি ট্রেন সার্ভিস। পরবর্তী ধাপে ঢাকা–খুলনা রুটেও একই ধরনের সরাসরি ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, এরই মধ্যে লোকোমোটিভ প্রস্তুত রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে নতুন কোচ যুক্ত করা হবে।
কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করা হয়েছে এবং ডিপিপি প্রণয়নের কাজও এগিয়ে চলছে। এটি পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি উল্লেখ করে তিনি বলেন, জনস্বার্থ বিবেচনায় সরকার দ্রুততম সময়ে প্রকল্পটি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে সড়কমন্ত্রী বলেন, মালিক ও শ্রমিকদের সমন্বয়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হবে। কোনো নির্দিষ্ট পক্ষকে অগ্রাধিকার না দিয়ে জনস্বার্থ ও জনআকাঙ্ক্ষাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, শিগগিরই দেশে আন্তর্জাতিক মানের ‘মাল্টি-মোডাল’ যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরেফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার মো. ছুফি উল্লাহসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়