ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
ফ্যামিলি কার্ডে অবহেলায় ৮ জন বরখাস্ত: প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি দেশের অন্যতম বৃহৎ সামাজিক নিরাপত্তা কার্যক্রম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কর্মসূচিকে শতভাগ সফলভাবে বাস্তবায়ন এবং সব ধরনের দুর্নীতি ও অনিয়ম কঠোরভাবে দমন করা হবে বলেও তিনি জানান। দায়িত্বে অবহেলার অভিযোগে ইতোমধ্যে আটজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভা এবং অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং একই সঙ্গে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক নূরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মেনহাজুল আলম।
এছাড়া উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মোস্তফা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের বিভিন্ন সেবামূলক কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে এবং এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কয়েকজন অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)