ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
স্কুল-কলেজের পাঠ্যক্রমে যুক্ত হবে ফুটবল-ক্রিকেটসহ পাঁচ খেলা: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলাকে আরও গুরুত্ব দিতে স্কুল-কলেজের পাঠ্যক্রমে ফুটবল, ক্রিকেটসহ পাঁচটি খেলা অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আধুনিক ও কার্যকর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রসার জরুরি।
আগামীকাল অনুষ্ঠিতব্য ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তারেক রহমান বলেন, একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যকে কেন্দ্র করে। আত্মবিশ্বাসী, দক্ষ এবং মানবিক প্রজন্ম তৈরি করতে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল চর্চার বিকল্প নেই।
তিনি ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর আয়োজনকে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে জানান, সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষাব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী ও আরও ফলপ্রসূ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। এ লক্ষ্যে চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত ধাপে ধাপে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে ও সাঁতারকে পাঠ্যক্রমের অংশ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শুধু তাত্ত্বিক শিক্ষা নয়, ব্যবহারিক ক্লাস ও মূল্যায়নের মাধ্যমেও শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রমে সম্পৃক্ত করা হবে। এর মাধ্যমে মাদকাসক্তি এবং মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তির মতো সামাজিক সমস্যা মোকাবিলায় ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী জানান, ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ আয়োজনের জন্য ইতোমধ্যে সরকার নীতিমালা প্রণয়ন করেছে। ওই নীতিমালা অনুযায়ী দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৯৯ লাখ ৪৮ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী—যার মধ্যে ৪৬ লাখ ৯১ হাজার ৯৯৬ জন বালক এবং ৫২ লাখ ৫৬ হাজার ৯৬০ জন বালিকা—টুর্নামেন্টের উভয় বিভাগে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা বিস্তারের পাশাপাশি একটি সুস্থ, সক্রিয় ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)