ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ধর্ষণের অভিযোগে আদালতের মুখে আশরাফ হাকিমি
স্পোর্টস ডেস্ক: ২০২৩ সালের এক ধর্ষণ মামলায় ফৌজদারি বিচারের মুখোমুখি হওয়ার পথে মরক্কো জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও পিএসজি তারকা আশরাফ হাকিমি। ফ্রান্সের একটি আপিল আদালত তার করা আপিল খারিজ করে দিয়ে নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রেখেছে, ফলে তার বিরুদ্ধে ফৌজদারি বিচার শুরুর পথ আরও সুগম হয়েছে। যদিও শুরু থেকেই এই অভিযোগকে সম্পূর্ণভাবে অস্বীকার করে আসছেন তিনি।
চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে মরক্কোর নেতৃত্ব দিচ্ছেন হাকিমি। ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচে অংশ নেওয়ার পর স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতির মাঝেই এই মামলার অগ্রগতি নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। ফরাসি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভার্সাইয়ের আপিল আদালত তার আবেদন খারিজ করায় ভবিষ্যতে যেকোনো সময় তার বিচার শুরু হতে পারে।
আদালতের সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানান হাকিমি। সেখানে তিনি দাবি করেন, তার পরিবার ও ব্যক্তিগত জীবনকে নিয়ে ভুল ও বিভ্রান্তিকর গল্প ছড়ানো হচ্ছে, যা তার সঙ্গে সম্পর্কিত নয়। তিনি বলেন, নিজেকে বারবার সহজ লক্ষ্যবস্তু মনে হচ্ছে, তবে সত্য প্রকাশের সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি।
২০২৩ সালের মার্চে প্যারিসের এক শহরতলীতে নিজের বাসভবনে ২৪ বছর বয়সি এক নারী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। এরপর প্যারিসের নান্টেরে প্রসিকিউটরের কার্যালয় তদন্ত শুরু করে এবং তার বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ গঠন করা হয়। তবে হাকিমি শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।
মামলার পরবর্তী বিচার কার্যক্রম কবে শুরু হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তারিখ ঘোষণা করা হয়নি। এ বিষয়ে আদালত কিংবা হাকিমির আইনজীবীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল