ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
২৩ জুন ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে ডিএমপি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৩ জুনের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই, তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
শুক্রবার (১৯ জুন) বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এস এন নজরুল ইসলাম বলেন, ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ডিএমপি সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতোই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে, সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার হওয়া ‘কাইল্লা ফারুক’ নামে এক আসামি জামিনে মুক্তি পেয়ে আবারও চাঁদাবাজিতে জড়িয়েছে—এমন অভিযোগ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, জামিন দেওয়া বা না দেওয়া আদালতের এখতিয়ারভুক্ত বিষয়।
তিনি বলেন, আদালত কাকে কী ধরনের শাস্তি দেবে, সেটি তাদের সিদ্ধান্ত। তবে পুলিশ তার দায়িত্ব পালন করে যাবে। কোনো সন্ত্রাসী, মাদক কারবারি বা চাঁদাবাজকে শনাক্ত করা গেলে তাকে গ্রেপ্তার করা হবে, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতে পাঠানো হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ