ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
কল সেন্টার এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে ওয়ালটন
ডুয়া ডেস্ক: জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি ‘কল সেন্টার এক্সিকিউটিভ’ পদে পাঁচজন কর্মী নিয়োগ দেবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি ১৫ জুন প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন ১৫ জুন থেকে শুরু হয়েছে, যা চলবে ২২ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: কল সেন্টার এক্সিকিউটিভ
পদসংখ্যা: ৫টি
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: ২০-৩০ বছরের মধ্যে হতে হবে
কর্মস্থল: মিরপুর, ঢাকা
শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২২ জুন ২০২৬। কাজের ক্ষেত্র, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক