ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ভক্তদের সুখবর দিলেন কোয়েল মল্লিক
বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক কন্যা সন্তান মা হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) সকালেই তাদের পরিবারে নতুন অতিথি আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সন্তানের আগমনের খবর জানিয়ে একটি পোস্টকার্ড শেয়ার করেন কোয়েল।
পোস্টকার্ড শেয়ার করে অভিনেত্রী লিখেন, আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে।
সামাজিকমাধ্যমে এই পোস্ট দেয়ার সঙ্গে সঙ্গে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় সিক্ত হন এই অভিনেত্রী। অভিনেতা-অভিনেত্রী থেকে সকলেই তাকে অভিনন্দন জানাতে থাকেন।
এর আগে দুর্গাপূজার মহালয়ার দিন পরিবারে নতুন অতিথি আগমনের খবর জানিয়েছিলেন অভিনেত্রী। বছর শেষে কোলজুড়ে এলো তার দ্বিতীয় সন্তান।
প্রসঙ্গত, ২০২০ সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দেন অভিনেত্রী কোয়েল। পুত্রসন্তান কবীরের জন্মের আগে নানা ধরনের খবর সামাজিকমাধ্যমে শেয়ার করতেন কোয়েল। তবে দ্বিতীয় সন্তান জন্মানোর আগে তেমন কোনও পোস্ট বা ছবি শেয়ার করেননি অভিনেত্রী। বিষয়টি একেবারেই পারিবারিক রেখেছিলেন কোয়েল ও তার স্বামী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?