ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
গ্রামীণ ইউনিভার্সিটিতে তিন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ডুয়া ডেস্ক: গ্রামীণ ইউনিভার্সিটিতে সহ-উপাচার্যসহ তিনটি গুরুত্বপূর্ণ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ জুনের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: গ্রামীণ ইউনিভার্সিটি
১. পদের নাম: সহ-উপাচার্য
পদসংখ্যা: ১টি
যোগ্যতা
স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি থাকতে হবে
সংশ্লিষ্ট ক্ষেত্রে শক্তিশালী একাডেমিক রেকর্ড ও স্বীকৃত গবেষক হিসেবে পরিচিতি থাকতে হবে
কমপক্ষে ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে
শিক্ষা, গবেষণা ও একাডেমিক বা প্রশাসনিক নেতৃত্ব মিলিয়ে ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
২. পদের নাম: ট্রেজারার
পদসংখ্যা: ১টি
যোগ্যতা
অ্যাকাউন্টিং, ফিন্যান্স, এমবিএ বা সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রি; অগ্রাধিকার পিএইচডি
বোর্ড বা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অন্তত দুটি প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে, যার মধ্যে একটি স্নাতক বা মাস্টার্স পর্যায়ে; অথবা সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক ব্যবস্থাপনা, করপোরেট গভর্ন্যান্স ও প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে
বিশ্ববিদ্যালয় বা সমমানের প্রতিষ্ঠানে অধ্যাপক হিসেবে কমপক্ষে ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে
৩. পদের নাম: ডিন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং
পদসংখ্যা: ১টি
যোগ্যতা
সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে
ডিন, বিভাগীয় প্রধান বা সমমানের জ্যেষ্ঠ একাডেমিক পদে নেতৃত্বের অভিজ্ঞতা থাকতে হবে
শক্তিশালী একাডেমিক রেকর্ড, পিয়ার-রিভিউড গবেষণা প্রকাশনা, গবেষণা অনুদান অর্জন এবং শিক্ষাদানে দক্ষতা থাকতে হবে
আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন ও গুণগত মান নিশ্চয়তা প্রক্রিয়ায় অভিজ্ঞতা থাকতে হবে
বেতন ও সুবিধা: বিশ্ববিদ্যালয়ের বেতন কাঠামো অনুযায়ী প্রদান করা হবে
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ [email protected] ঠিকানায় ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে
আবেদনের শেষ তারিখ: ১৭ জুন ২০২৬
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)