ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাওয়া টাইগারদের যে বার্তা দিলেন মাশরাফী
ডুয়া ডেস্ক : নিউজিল্যান্ড-পাকিস্তানের ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের উদ্বোধন হয়েছে। আগামীকাল ভারত ম্যাচের মাধ্যমে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ। এর আগেই, বাংলাদেশ দলের সফলতা কামনা করেছেন দেশসেরা অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
বুধবার (১৯ জানুয়ারি) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানান।
পোস্টে মাশরাফী লিখেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইল শুভকামনা! সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও। শুভকামনা সবসময়।
এর আগে, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত টুর্নামেন্টে সেটিই বাংলাদেশের সেরা সাফল্য। সেই দলে মাশরাফীর নেতৃত্বে খেলেছিলেন বর্তমান দলে থাকা ছয় জন ক্রিকেটার। নতুন দলটির নেতৃত্বে আছেন নাজমুল হোসেন শান্ত।
তারা হলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। মাশরাফী ছাড়াও তামিম ইকবাল, সাকিব আল হাসান, ইমরুল কায়েস, সাব্বির রহমান, রুবেল হোসেন ও মোসাদ্দেক হোসেন নেই এবারের স্কোয়াডে।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড:
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)