ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
‘অর্থনীতির তিন প্রধান খাতের ভিত্তি গড়েছিলেন জিয়াউর রহমান’
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া তিনটি প্রধান খাত কৃষি, তৈরি পোশাক শিল্প এবং প্রবাসী আয়ের বিকাশে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উল্লেখযোগ্য অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও নারী-শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
শুক্রবার (১২ জুন) সকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অ্যাফিলিয়েট বডিসমূহের মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় মাত্র সাড়ে তিন বছর দায়িত্ব পালন করলেও দেশের উন্নয়ন ও অগ্রগতির বহু গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের সঙ্গে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম জড়িয়ে আছে। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ শেষে জিয়াউর রহমান দায়িত্বশীল ও শৃঙ্খলাপরায়ণ সেনা কর্মকর্তা হিসেবে নিজ কর্মস্থলে ফিরে যান। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি সবসময় রাষ্ট্র ও জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়েছেন।
ডা. জাহিদ হোসেন দাবি করেন, দিনাজপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় শহিদ জিয়ার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। পরবর্তীতে রাজনৈতিক কারণে তার নাম-সংবলিত ফলক অপসারণ করা হলেও পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে কলেজটির কার্যক্রম পুনরায় চালু করা হয়।
বাংলাদেশের অর্থনীতির তিন প্রধান ভিত্তি সম্পর্কে তিনি বলেন, কৃষি ও কৃষক, তৈরি পোশাক শিল্প এবং প্রবাসী আয় এই তিন খাত আজ দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আধুনিক কৃষির প্রসার, গার্মেন্টস শিল্পের বিকাশ এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে শহিদ জিয়ার অবদান ছিল উল্লেখযোগ্য।
তিনি বলেন, দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলে দেশে তৈরি পোশাক শিল্পের ভিত্তি স্থাপন করা হয়েছিল। পাশাপাশি মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারের মাধ্যমে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের পথও উন্মুক্ত হয়েছিল, যার সুফল হিসেবে আজ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আসছে।
জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডা. হাসনাইন আকতার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ আকতারুজ্জামান মিয়া, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক ডা. এটিএম ফরিদ উদ্দীন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা এবং জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলালসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দেশের উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও মানবসম্পদ উন্নয়নে সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং অর্থনৈতিক নীতির বিষয়েও আলোচনা করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক