ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিসিবির সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বোর্ড নির্বাচনে জয়ী হয়ে বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে প্রায় দুই মাস দায়িত্ব পালনের পর এবার নির্বাচিত সভাপতির দায়িত্ব পেলেন তিনি।
রোববার (৭ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথমে ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম ইকবাল। পরে পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।
সভাপতি পদে তামিমই ছিলেন একমাত্র প্রার্থী। ফলে ভোটাভুটির প্রয়োজন হয়নি। এর মাধ্যমে তিনি বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে ফাহিম সিনহা সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
বিসিবির নির্বাচিত পরিচালকরা
ক্যাটাগরি-১
ঢাকা বিভাগ: সাইদ বিন জামান, এস এম আবদুল্লাহ আল ফুয়াদ
চট্টগ্রাম বিভাগ: মিনহাজুল আবেদীন, মঈন উদ্দিন চৌধুরী
খুলনা বিভাগ: শফিকুল আলম, শান্তনু ইসলাম
রাজশাহী বিভাগ: মীর শাকরুল আলম
রংপুর বিভাগ: মির্জা ফয়সল আমীন
সিলেট বিভাগ: আব্দুল কাইয়ুম চৌধুরী
বরিশাল বিভাগ: মিজানুর রহমান
ক্যাটাগরি-২
তামিম ইকবাল, মাসদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ এবং সাকিফ আহমেদ।
ক্যাটাগরি-৩
সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন বোর্ড এখন দেশের ক্রিকেট পরিচালনার দায়িত্ব নেবে। সভাপতি হিসেবে তামিম ইকবালের সামনে ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটকে আরও এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকছে। নতুন কমিটির কার্যক্রম ঘিরে ক্রিকেটাঙ্গনে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)