ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

শেষ হলো বিসিবি নির্বাচন, সন্ধ্যায় ফল প্রকাশ 

২০২৬ জুন ০৭ ১৬:৫৬:১১

শেষ হলো বিসিবি নির্বাচন, সন্ধ্যায় ফল প্রকাশ 

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার (৭ জুন) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ নির্বাচনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাউন্সিলররা ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল সন্ধ্যা ৬টায় ঘোষণা করার কথা রয়েছে।

মাত্র আট মাসের ব্যবধানে বিসিবির এটি দ্বিতীয় নির্বাচন। এর আগে ২০২৫ সালের ৬ অক্টোবর ক্রিকেট বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে ওই নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠায় গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেয়। একই দিনে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।

শুরু থেকেই নির্বাচনী পরিবেশ ছিল শান্ত ও স্বাভাবিক। এর প্রমাণ মেলে ভোটগ্রহণের শুরুতেই, কারণ প্রথম ভোটটি পড়তে সময় লাগে প্রায় ৪৫ মিনিট।

নির্বাচনকে কেন্দ্র করে স্টেডিয়াম এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সাধারণ মানুষের চলাচলেও কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করা হয়। সকাল থেকেই কাউন্সিলর ও পরিচালক পদপ্রার্থীরা কেন্দ্রে আসতে শুরু করেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধিরাও অংশ নেন। পাশাপাশি ঢাকার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

এবারের নির্বাচনে বেশ কয়েকজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলোর ফলাফলও সন্ধ্যার মধ্যেই জানা যাবে।

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত এবং ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সল আমীন। ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ।

খুলনা বিভাগ থেকে শফিকুল আলম, শান্তনু ইসলাম ও আব্দুস সালাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ বিভাগ থেকে দুইজন নির্বাচিত হবেন। সেখানে শফিকুল আলম ও শান্তনু ইসলামকে এগিয়ে রাখা হচ্ছে। বরিশাল বিভাগে মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরি লড়ছেন একটি পদের জন্য, যেখানে মিজানুর রহমানকে এগিয়ে মনে করা হচ্ছে। ক্যাটাগরি-৩ থেকে একমাত্র বৈধ প্রার্থী হিসেবে সিরাজউদ্দিন মো. আলমগীর পরিচালক নির্বাচিত হয়েছেন।

ঢাকার ক্লাব ক্যাটাগরিতে মনোনয়নপত্র প্রত্যাহারের পর ১৬ জন প্রার্থীর প্রার্থিতা বহাল রয়েছে। তারা হলেন— তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস), ফাহিম সিনহা (আবাহনী), মাসুদুজ্জামান (মোহামেডান), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়া চক্র), সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স), ইসরাফিল খসরু (এক্সিয়ম ক্রিকেটার্স), মীর্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং), শানিয়ান তানিম (মেরিনার্স ইয়াংস), আমজাদ হোসেন (ট্রাই স্টেট ক্রিকেটার্স), সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি), সাকিফ আহমেদ সালাম (পূর্বাচল স্পোর্টিং ক্লাব), আসিফ রাব্বানী (শাইনপুকুর), ফায়াজুর রহমান মিতু (উত্তরা ক্রিকেট ক্লাব), অধ্যাপক ড. সরকার মাহবুব হোসেন শামিম (ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব), মেজর ইমরোজ (কাঠালবাগান ক্রিসেন্ট ক্লাব) এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব)।

পরিচালক নির্বাচিত হওয়ার দৌড়ে তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং ফায়াজুর রহমানকে সম্ভাব্য এগিয়ে থাকা প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। এখন সবার নজর সন্ধ্যায় ঘোষিতব্য ফলাফলের দিকে, যা নির্ধারণ করবে আগামী দিনে দেশের ক্রিকেট প্রশাসনের নেতৃত্বে কারা থাকবেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের কমেছেসোনার দাম

ফের কমেছেসোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণপ্রেমীদের জন্য স্বস্তির খবর এসেছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতির প্রভাবে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে... বিস্তারিত