ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলের দাবি মঞ্চ ২৪’র
নিজস্ব প্রতিবেদক: শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিলের দাবি জানিয়েছে ‘মঞ্চ ২৪’ নামের একটি সংগঠন। শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ দাবি উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে ‘মঞ্চ ২৪’-এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, শুরু থেকেই তারা এই হত্যাকাণ্ডে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর সম্পৃক্ততার অভিযোগ করে আসছেন। তার দাবি, ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাম্প্রতিক বক্তব্যেও এ অভিযোগের সত্যতার ইঙ্গিত পাওয়া যায় এবং এ ঘটনায় ভারত রাষ্ট্রের ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, ভারতকে ‘খুনি রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে অভিযোগটি আন্তর্জাতিক পর্যায়ে উত্থাপন করা উচিত। একই সঙ্গে বাংলাদেশ সরকারকেও এ বিষয়ে তাদের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি।
সংগঠনটির প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান বলেন, ২০ কোটি মানুষের স্বাধীন দেশ হয়েও বাংলাদেশ ভারতের বিভিন্ন মন্তব্যের যথাযথ জবাব দিতে পারছে না। তিনি ভারত কর্তৃক চট্টগ্রাম দখল বা শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ছড়ানো গুজবের সমালোচনা করেন।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। তাই ভারতের সামনে নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই।
এছাড়া তিনি বাংলাদেশে অবস্থানরত অবৈধ ভারতীয় নাগরিকদের সুবিধা বাতিলের আহ্বান জানান। পাশাপাশি ভারতীয় নাগরিকদের বাড়ি ভাড়া না দেওয়া এবং ভারতীয় পণ্য ও চিকিৎসাসেবা বর্জনের আহ্বানও জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত