ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সাফের মুকুট ধরে রাখতে আজ ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণের সুযোগ পেয়েছে বাংলাদেশ। টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে এবার শিরোপা ধরে রাখার মিশনে ভারতের বিপক্ষে মাঠে নামছে মারিয়া মান্ডার দল।
ভারতের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০২২ ও ২০২৪ সালের আসরে শিরোপা জিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নামছে ঋতুপর্ণা চাকমারা।
২০১৬ সালের পর এই প্রথম সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। এবারের আসরে ‘বি’ গ্রুপে ভারত ও মালদ্বীপের সঙ্গে ছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে শুভ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে পরাজিত হয় লাল-সবুজের প্রতিনিধিরা।
গ্রুপ পর্বে রানার্স-আপ হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। শেষ চারের ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা।
ফাইনালকে সামনে রেখে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক মারিয়া মান্ডা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দল শিরোপা জয়ের সুযোগ পেয়েছে এবং সেই সুযোগ কাজে লাগাতে সবাই প্রস্তুত। মাঠে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার লক্ষ্য নিয়েই খেলতে নামবেন তারা।
ভারতের বিপক্ষে খেলার আগে অতিরিক্ত চাপ অনুভব করছেন না বলেও জানান মারিয়া। তার ভাষ্য, ভারতের বিপক্ষে আগেও একাধিকবার খেলেছে বাংলাদেশ। প্রতিপক্ষ সম্পর্কে ভালো ধারণা থাকায় মাঠে নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চায় দল।
তিনি আরও বলেন, প্রতিপক্ষকে সম্মান করলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। শিরোপা জয়ের সম্ভাবনা সামনে থাকায় দলের পুরো মনোযোগ ম্যাচ ও পারফরম্যান্সের ওপরই কেন্দ্রীভূত।
অন্যদিকে, গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে ছিল ভারত। মালদ্বীপকে ১১-০ গোলে উড়িয়ে দেওয়ার পর বাংলাদেশকে ৩-০ গোলে হারায় তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হয়ে ১-০ গোলের জয় তুলে নেয় স্বাগতিকরা। ফলে ২০১৯ সালের পর আবারও ফাইনালে জায়গা করে নেয় ভারত।
এবার রেকর্ড ষষ্ঠবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের লক্ষ্য ভারতের। ২০১০ থেকে ২০১৯ পর্যন্ত টানা পাঁচটি আসরের শিরোপা জিতেছিল তারা। তবে ২০২২ ও ২০২৪ সালের আসরে ফাইনালেই উঠতে পারেনি ভারত। সেই দুই আসরে নেপালকে হারিয়ে শিরোপা জয়ের উৎসব করেছিল বাংলাদেশ।
বাংলাদেশ দলে রয়েছেন রূপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল, হালিমা আক্তার, শিউলি আজিম, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, কোহাটি কিস্কু, সুরভি আক্তার, শামসুন্নাহার (সিনিয়র), উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, উমেহলা মার্মা, সাগরিকা, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিক, সুরভী আকন্দ প্রীতি এবং শামসুন্নাহার (জুনিয়র)।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)