ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরির সুযোগ
ডুয়া ডেস্ক: ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান পল্লী বিকাশ কেন্দ্র জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ট্রেনিং ম্যানেজার’ পদে একজন দক্ষ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ৩ জুন থেকে এবং চলবে আগামী ২০ জুন পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: পল্লী বিকাশ কেন্দ্র
পদের নাম: ট্রেনিং ম্যানেজার (ক্ষুদ্রঋণ কর্মসূচি)
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: শিক্ষানবিশকাল (৬ মাস) শেষে মাসিক ৬৮,০০০ টাকা। চাকরি স্থায়ী হলে বেতন হবে ৭৫,০৪০ টাকা।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, অর্জিত ছুটি নগদায়ন, কর্মী কল্যাণ তহবিলসহ সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর।
কর্মস্থল: ঢাকা
কর্মক্ষেত্র: অফিসভিত্তিক
যোগ্যতা
ব্যবসায় প্রশাসন, সমাজবিজ্ঞান অথবা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
এমআরএ নিবন্ধিত এবং পিকেএসএফ সহযোগী কোনো মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানে প্রশিক্ষণ বিভাগে ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার হিসেবে অন্তত ২ বছরের অভিজ্ঞতাসহ মোট ন্যূনতম ৭ বছরের বাস্তব কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২০ জুন ২০২৬।
প্রতিষ্ঠানটির দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, দায়িত্ব, কর্মপরিধি ও আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ