ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
চ্যাম্পিয়নস ট্রফির ধারাভাষ্যকারদের নাম প্রকাশ করল আইসিসি
ডুয়া ডেস্ক : বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) চ্যাম্পিয়নস ট্রফির ধারাভাষ্যকারদের নাম প্রকাশ করেছে। তালিকায় রয়েছে বাংলাদেশের আতাহার আলী খানসহ এক ঝাঁক কিংবদন্তি ধারাভাষ্যকারের নাম। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে চ্যাম্পিয়নস ট্রফির ধারাভাষ্যকারদের নাম ঘোষণা করেছে আইসিসি।
চ্যাম্পিয়ন্স ট্রফির ধারাভাষ্য প্যানেলে থাকছেন বেশ কয়েকজন জনপ্রিয় ও অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্ব। নাসের হুসেইন, ইয়ান স্মিথ ও ইয়ান বিশপের সঙ্গে যোগ দিচ্ছেন বিশ্বকাপজয়ী ও সাবেক তারকা ক্রিকেটার রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, ম্যাথু হেইডেন, রমিজ রাজা, মেল জোন্স, ওয়াসিম আকরাম ও সুনীল গাভাস্কার।
এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটের ধারাভাষ্য বক্সে থাকবেন হার্শা ভোগলে, মাইকেল আথারটন, এমপুমেলেলো এমবাংওয়া, কাস নাইডু ও সাইমন ডুল, যারা তাদের বিশদ বিশ্লেষণ ও অভিজ্ঞ দৃষ্টিভঙ্গি দর্শকদের সামনে তুলে ধরবেন।
পুরো আসরে বিশ্লেষক হিসেবে সক্রিয় থাকবেন ডেল স্টেইন, বাজিদ খান, দীনেশ কার্তিক, ক্যাটি মার্টিন, শন পোলক, আতহার আলী খান ও ইয়ান ওয়ার্ড, যারা তাদের অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ মতামত দিয়ে খেলাটিকে আরও উপভোগ্য করে তুলবেন।
আইসিসি জানিয়েছে, সবগুলো ম্যাচই ৮০টিরও বেশি দেশ থেকে ভক্তরা সরাসরি উপভোগ করতে পারবেন। আইসিসি ম্যাচ সেন্টার হয়ে ফ্রি অডিও শোনা যাবে। এ ছাড়া আইসিসি ক্রিকেট ডটকমে বল বাই বল কমেন্ট্রি দেখতে পাবেন ভক্তরা।
বাংলাদেশে নাগরিক টিভি ও টি স্পোর্টস পুরো টুর্নামেন্ট টিভিতে সম্প্রচার করবে। এ ছাড়া টফি অ্যাপ ও ওয়েবসাইটেও দেখা যাবে। রেডিও স্বাধীন ৯২.৪ ও রেডিও ভূমি ৯২.৮ থেকে সরাসরি জানা যাবে প্রতিটি ম্যাচের খবরাখবর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)