ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে সংগঠনের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু এবং সদস্যসচিব এ টি এম আব্দুল বারী ড্যানী যৌথভাবে এক বিশেষ বাণী প্রদান করেছেন।
বাণীতে নেতৃদ্বয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তাঁর ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করেন।
বিবৃতিতে শামসুজ্জামান দুদু ও আব্দুল বারী ড্যানী বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমানের কালজয়ী স্বাধীনতার ঘোষণা দিশেহারা বাঙালি জাতিকে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার চূড়ান্ত প্রেরণা জুগিয়েছিল। একজন বীর সেক্টর কমান্ডার এবং ‘জেড ফোর্স’-এর অধিনায়ক হিসেবে রণক্ষেত্রে তাঁর বীরত্বগাথা বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।
নেতৃদ্বয় আরও বলেন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে এক চরম সংকটের মুহূর্তে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন। সংবাদপত্রের স্বাধীনতা ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়ে তিনি দেশে এক নতুন আশার আলো জ্বেলেছিলেন। তাঁর কালজয়ী ১৯ দফা কর্মসূচি এবং ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর দর্শন আমাদের জাতিসত্তার মূল ভিত্তি।
আন্তর্জাতিক অঙ্গনে শহীদ জিয়ার দূরদর্শী ভূমিকার কথা উল্লেখ করে বাণীতে বলা হয়, স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ এবং দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার ফোরাম ‘সার্ক’ (SAARC) প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশকে এক মর্যাদাপূর্ণ স্থানে অধিষ্ঠিত করেছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এই সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময়ই দেশের প্রতিটি গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী আন্দোলনের কেন্দ্রবিন্দু। এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমরা শহীদ জিয়ার আদর্শ, দেশপ্রেম এবং উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিকে ধারণ করে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ।
আজকের এই দিনে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের ভোটাধিকার রক্ষার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃদ্বয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?