ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক: ফ্রান্সের রাজধানী প্যারিস সফরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ।
বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টার দিকে Turkish Airlines–এর একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। যাত্রাপথে তুরস্কের Istanbul–এ ট্রানজিট শেষে তার প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে।
হয়রত শাহজালাল বিমানবন্দর এর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিমানবন্দরে তাকে ভিআইপি মর্যাদা দেওয়া হয়।
সূত্র জানায়, সকালে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন। তবে এ সফরের উদ্দেশ্য বা সম্ভাব্য কর্মসূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ৮ আগস্ট দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। পরে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
নির্বাচনের পর ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন ড. ইউনূস। এরপর থেকেই তিনি বিভিন্ন আন্তর্জাতিক কার্যক্রম ও সফরে অংশ নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি