ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
সম্প্রীতি বজায় রাখতে সচেতনতার আহ্বান ত্রাণমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় স্বাধীনতা বজায় রাখার পাশাপাশি অন্যের শান্তি ও স্বাভাবিক জীবনযাত্রার প্রতিও সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চাই পারে একটি শান্তিপূর্ণ ও সহাবস্থানের বাংলাদেশ গড়ে তুলতে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে লালমনিরহাটের গৌরীশঙ্কর বিদ্যাবিথী মাঠে নির্মাণাধীন মন্দির কমপ্লেক্সে আয়োজিত শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের সাংবিধানিক অধিকার রয়েছে। তবে ধর্মীয় কর্মকাণ্ড এমনভাবে পরিচালিত হওয়া উচিত, যাতে অন্যের জীবনযাত্রা বা সামাজিক শান্তি বিঘ্নিত না হয়। তিনি আরও বলেন, পারস্পরিক সহনশীলতা ও মূল্যবোধের চর্চা বাড়লে সমাজে সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
তিনি উল্লেখ করেন, শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি সনাতন ধর্মাবলম্বীদের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আসাদুল হাবিব দুলু বলেন, কোনো সংগঠনে ঐক্য বজায় থাকলে তার কার্যক্ষমতা ও উন্নয়ন দুটোই বৃদ্ধি পায়। এ সময় তিনি সোসাইটির দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য একটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান তৈরির পরামর্শ দেন। পাশাপাশি যারা সংগঠনের কাজে বেশি সময় ও শ্রম দিতে পারবেন, তাদের নিয়ে কার্যকর কমিটি গঠনেরও আহ্বান জানান।
সোসাইটির সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
গৌরীশঙ্কর গোশালা সোসাইটির সভাপতি হীরালাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, লালমনিরহাট পৌরসভার প্রশাসক মো. রাজীব আহসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন এবং সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শিবেন্দ্র নাথ রায় শিবুসহ অন্যরা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- আজকের নামাজের সময়সূচি
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- আজ রাজধানীতে যেসব মার্কেট বন্ধ
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য ঘিরে আলোচনা