ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
হাম আক্রান্তে আরও ১০ শিশুর মৃ’ত্যু
নিজস্ব প্রতিবেদক: দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে এই রোগে। একই সময়ে হামের উপসর্গ দেখা গেছে আরও ১ হাজার ৮৩ জনের শরীরে। আর ল্যাব পরীক্ষায় ৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৪ জন ঢাকা বিভাগের বাসিন্দা, যার মধ্যে ৩ জনই ঢাকা জেলার।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জনে। এর মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছে ৪৬৭ জন এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৮৮ জন।
একই সময়ে দেশে মোট ৬৬ হাজার ২৩ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ৮ হাজার ৭৭২ জনের।
এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৫২ হাজার ৫৩০ জন রোগী। তাদের মধ্যে ৪৮ হাজার ৮০০ জন ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)