ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
হাম আক্রান্তে আরও ১৭ শিশুর মৃ’ত্যু
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছেই। প্রতিদিনই নতুন করে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে মৃত্যুর মিছিলও। বিশেষ করে শিশুদের মধ্যে পরিস্থিতি আরও বেশি উদ্বেগ তৈরি করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ২২৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। ফলে একদিনেই মোট ১৭ শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে, যা নতুন করে জনমনে উদ্বেগ বাড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ১২৭ জন। আর পরীক্ষায় নিশ্চিতভাবে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৯৭ জন।
এদিকে গত ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৫ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৭১৯ জন।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৪০ জনে।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় হাসপাতালগুলোতেও চাপ বেড়েছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৫৮৫ জন। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৪৬ হাজার ৯৪০ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, শিশুদের সুরক্ষায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা আরও জোরদার করা জরুরি। একই সঙ্গে আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)