ঢাকা, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
দুই পা ছাড়াই এভারেস্ট জয় করলেন রুস্তাম
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে নতুন ইতিহাস গড়েছেন রুশ পর্বতারোহী রুস্তাম নাবিয়েভ। দুই পা হারানোর পরও কৃত্রিম পা ব্যবহার না করে শুধুমাত্র দুই হাতের সাহায্যে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন। এর মাধ্যমে পা বিহীন ব্যক্তি হিসেবে প্রথমবারের মতো এভারেস্ট জয়ের বিশ্বরেকর্ড গড়লেন তিনি।
শুক্রবার (২২ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই অবিশ্বাস্য সাফল্যের তথ্য প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে ভয়াবহ দুর্ঘটনায় দুই পা হারানো সাবেক রুশ প্যারাট্রুপার রুস্তাম নাবিয়েভ নেপালে চলমান বসন্তকালীন অভিযানে অংশ নিয়ে বুধবার (২০ মে) সফলভাবে মাউন্ট এভারেস্ট জয় করেন।
ঐতিহাসিক এই অর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এভারেস্টের চূড়ায় তোলা নিজের একটি ছবি শেয়ার করেন নাবিয়েভ। সেখানে তার হাতে থাকা একটি প্ল্যাকার্ডে লেখা ছিল যারা ভেবেছিল পতনের পর জীবন শেষ, এটি তাদের জন্য। রুস্তাম নাবিয়েভ, এভারেস্ট ২০২৬।
নিজের পোস্টে তিনি জানান, নেপালের স্থানীয় সময় সকাল ৮টা ১৬ মিনিটে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছান। জীবনের সবচেয়ে কঠিন এই অর্জন তিনি তার অনুসারী ও সমর্থকদের উৎসর্গ করেছেন।
রুস্তাম লিখেছেন, পর্বতারোহণের ইতিহাসে প্রথমবারের মতো আমি শুধু আমার দুই হাতের সাহায্যে এভারেস্টের চূড়ায় পৌঁছেছি। যতক্ষণ বেঁচে আছেন, লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত লড়ুন। কারণ এর মূল্য আছে।
এভারেস্ট বেস ক্যাম্পের মাঠ সমন্বয়কারী খিম লাল গৌতম আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলুকে নাবিয়েভের এই সাফল্যের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এভারেস্ট জয় শেষে বর্তমানে বেস ক্যাম্পে ফিরছেন এই রুশ অভিযাত্রী।
জানা যায়, ২০১৫ সালে একটি সামরিক ব্যারাক ভবন ধসে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন রুস্তাম নাবিয়েভ। সেই দুর্ঘটনায় তার দুই পা কেটে ফেলতে হয়। কিন্তু জীবনযুদ্ধের কাছে হার না মেনে তিনি নিজের পুনর্জন্মের গল্প লিখেছেন সাহস, অধ্যবসায় ও সংগ্রামের মাধ্যমে। পরে পর্বতারোহণ ও বহিরাঙ্গণ অভিযানের প্রতি নিজেকে নিবেদিত করেন তিনি।
তার এই অসাধারণ অর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই তাকে অদম্য মানসিকতা, সাহস এবং অনুপ্রেরণার প্রতীক হিসেবে আখ্যা দিচ্ছেন। একজন মন্তব্য করেন, অসম্ভব বলে কিছু নেই, মানুষের ভেতরের শক্তিই সবচেয়ে বড় শক্তি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- কবে শুরু হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, জানাল কর্তৃপক্ষ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো