ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেশে যে অপকর্মগুলো হচ্ছে সেগুলো জামায়াতে করছে: শামসুজ্জামান দুদু
নিজস্ব প্রতিবেদক: দেশে এখন যে অপকর্মগুলো হচ্ছে সেগুলো জামায়াতে ইসলামী করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, জামায়াত ইসলামকে নিয়ে ব্যবসা করে। দেশের যত অপকর্ম হচ্ছে তারা করে কিন্তু প্রসঙ্গটি সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
বৃহস্পতিবার (২১ মে) জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
এসময় বিএনপির আলোচিত নেতা বলেছেন, একটি মহল আছে, যারা মিথ্যা ছাড়া অন্য কোনো ভালো জিনিস চিন্তা করতে পারে না। কখনোই তারা মানুষের আস্থা-বিশ্বাসের সঙ্গে থাকতে পারে নাই বলে সরকারে যাওয়া দূরে থাক উল্লেখযোগ্য কোনো মানুষের সমর্থনও নেই। এরা ইসলামকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে ভূমিকা পালন করে। রাজনীতিতে এরা এমনই একটি অংশ মিথ্যা ছাড়া এদের আর কিছু নাই
সেই মহলটি হচ্ছে জামায়াতে ইসলামী উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেছেন, তারা ইসলামকে নিয়ে ব্যবসা করে। বাংলাদেশ এখন যে অপকর্মগুলো বিভিন্ন ক্ষেত্রে দেখছি, তা নিয়ে যদি আলোচনা করি তাহলে তারা হয়তো কষ্ট পাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যত অপকর্ম হচ্ছে সেই অপকর্ম তারা করছে। কিন্তু প্রসঙ্গটি সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
এদেশে সবচেয়ে বেশি নারী নির্যাতন এবং মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি খুন ও হত্যা করেছে জামায়াতে ইসলামী বলে দাবি করেন বিএনপির এ নেতা। তার দাবি, এটা ইতিহাসের ধারা। এরা কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এরা ৪৭ সালে পাকিস্তান আন্দোলনে ছিল ব্রিটিশদের পক্ষে। একাত্তর সালে বাংলাদেশের মানুষ যখন জানতো বাংলাদেশ অবধারিত তখন বাংলাদেশের পক্ষে নেয়নি। তারা নিয়েছিল পাকিস্তানের পক্ষ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- পে স্কেল নিয়ে ৭ দাবি সরকারি কর্মচারীদের
- প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেলো কুবি
- ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ
- অনার্সে পড়া শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সরকার
- রামিসা হ'ত্যাকাণ্ডে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
- ঈদুল আজহার তারিখ নির্ধারণে বসছে চাঁদ দেখা কমিটি
- না ফেরার দেশে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- নতুন করপোরেট গভর্নেন্স রুলসের খসড়া প্রকাশ, মতামত আহ্বান বিএসইসির
- নতুন উপাচার্য পেল দেশের ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সৌদি আরবে ফুল ফ্রি স্কলারশিপের সুযোগ
- ঢাবি আইবিএ’র ৫৮তম সমাবর্তন অনুষ্ঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ এপ্রিল)
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মামুন অর রশিদ